• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১১ তম শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬
১১ তম শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্ত

গত ১৪-১৬ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী
’১১ তম শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট ২০২৬’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হয়েছে। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হল- এ বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে দেশি/বিদেশি সর্বমোট ৭১৯ জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930