• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫
হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সন্ধ্যা ০৬ টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী অনুষ্ঠান চলছে।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে ‘ হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এখন পরিবেশিত হচ্ছে জুলাইয়ের গান।শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল- রেপার কালেক্টিভ ও আর্টসেল।

জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হবে জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাসহ প্রাইভেট ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত আছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930