• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্মার্ট বাংলাদেশ গড়তে মা-কেও স্মার্ট রূপে গড়ে তুলতে হবে -রুমানা আলী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২, ২০২৪
স্মার্ট বাংলাদেশ গড়তে মা-কেও স্মার্ট রূপে গড়ে তুলতে হবে -রুমানা আলী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের পাশাপাশি মা-দের স্মার্ট রূপে গড়ে তুলতে হবে। কারণ, শিশুর মনোজগতে ও বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি শিশু শিক্ষার্থী মায়ের সাথে শিক্ষকদের নিবিড় যোগাযোগ রাখার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী আজ বিকেলে শ্রীপুরের রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৪ (চার) তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সমাবেশে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এড. সামছুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31