• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বামীবাগ ইসকনে রথযাত্রার আলোচনা সভা: সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬
স্বামীবাগ ইসকনে রথযাত্রার আলোচনা সভা: সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

আজ ১৯ জুলাই ২০২৬ ঢাকার গেন্ডারিয়াস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) স্বামীবাগ আশ্রমে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি ও সৌহার্দ্যের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিন্দা মাধ্ব গৌড়ীয় মঠের শ্রীমৎ ভক্তি স্বরূপ পদ্মনাভ মহারাজ, ঢাকা রামকৃষ্ণ মঠের ম্যানেজার স্বামী দেবধ্যানানন্দ মহারাজ, ঢাকা শ্রীশ্রী প্রণব মঠের সম্পাদক স্বামী সঙ্গীতানন্দ মহারাজ এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ভিক্ষু সুনন্দপ্রিয়। এছাড়াও ঢাকা আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার আলবার্ট রোজারিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার এবং সম্মিলিত সনাতন পরিষদ বাংলাদেশের সভাপতি অধ্যাপক শ্রী হীরেন্দ্রনাথ বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্প্রীতিময় এই আলোচনা সভায় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অগণিত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।