• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪
স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ভারত।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে প্রেরিত বার্তায় ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তাঁর এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পাতায় বিধৃত বার্তার কপিতে উল্লেখ করা হয়, ভারতের প্রেসিডেন্ট বিগত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কথা তুলে ধরে বলেন, দুই দেশের নেতৃত্ব দু’দেশের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা চালিয়ে যাবে।