স্বাধীনতা দিবস আর্চারি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দলকে সংবর্ধনা
স্বাধীনতা দিবস আর্চারি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দলকে সংবর্ধনা
নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বুধবার ২৩ এপ্রিল ২৫ তারিখে স্বাধীনতা দিবস আর্চারি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গাজীপুরের টঙ্গিতে অবস্থিত আর্চারি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (০৯-১০ মার্চ ২০২৫) স্বাধীনতা দিবস আর্চারি প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাবসহ মোট ৮ টি দলের ৭৫ জন আর্চার অংশ নেয়। ছয়টি ইভেন্টের মধ্যে বিমান বাহিনী তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক জিতে চ্যাম্পিয়ন হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দলের কোচসহ আর্চারি দলের সংশ্লিষ্ট সদস্যগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।