আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পের রি-স্কোপিং বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সাথে ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত নতুন প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা ও অগ্রাধিকার পুনর্বিবেচনা (রি-স্কোপিং) করে দেশের সার্বিক বাজেট ও জাতীয় চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে আলোচনা হয়। সভার সভাপতি মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জনগণের অর্থের সঠিক ব্যবহার ও জনস্বার্থমূলক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।