• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুপ্রীমকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪
সুপ্রীমকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত

সিলেটের দনা সীমান্ত দিয়ে ভারত পালানোর সময় আটক সাবেক আলোচিত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে আদালত চত্বরে আনা হলে ক্ষুব্ধ জনতা তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে। এসময় কয়েকজন হামলারও চেষ্টা চালায়। শনিবার (২৪ আগস্ট) বিকাল ৪টার দিকে তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হলে এমন দৃশ্যের অবতার হয়। পরে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। বিকাল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হলে বিচার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের আদালত পরিদর্শক মো. জমশেদ আলী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিলেটে কোনো মামলা হয়নি ৫৪ ধারায় সাবেক বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে জানিয়েছেন তিনি খুবই অসুস্থ। তখন আদালত জেল কোড অনুযায়ী তার ব্যবস্থা নিতে বলেছেন।’ তিনি বলেন, ‘আমরা খবর নিয়েছি ঢাকা ও বাড্ডা থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলার আসামি তিনি।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930