কক্সবাজার জেলার রামু থানার ঐতিহ্যবাহী কাঠের নির্মিত চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহার (বড় ক্যাং) শুক্রবার ৫ জানুয়ারি ২০২৪খ্রি. রাত দুইটার দিকে আগুন দিয়ে সাম্প্রদায়িক দুবৃর্ত্তরা নাশকতার চেষ্ঠা চালায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের জরুরী হস্তক্ষেপে বড় ধরণের অগ্নিকাণ্ড থেকে বৌদ্ধ বিহারটি রক্ষা পায়। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় দেড়শত বছরের প্রাচীন এ বৌদ্ধ বিহারটি বিগত ২৯ সেপ্টেম্বর ২০১২ খ্রি. সাম্প্রদায়িক গোষ্ঠি অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেওয়ার অপচেষ্ঠা করেছিল।বাংলাদেশ বুডিষ্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়) তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার দাবি করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দাবি করেছেন।দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হউক।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-এর পক্ষে সভাপতি প্রকৌশলী,দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এই ধরনের নেক্কারজনক ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন-‘এদেশের সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠি নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভয় ভীতি সৃষ্টির হীন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে আমরা মনে করি।আমরা
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করছি। অতিদ্রুত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি এবং বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লী সমূহের নিরাপত্তা বিধানের জোর দাবি জানাচ্ছি।