• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা সম্পন্ন; রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা সম্পন্ন; রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ রাজারবাগে মঙ্গলবার সন্ধ্যায় সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি ছাড়াও বর্তমান ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মোঃ ময়নুল ইসলাম এনডিসি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ১৯৪৩ সালে বৃহত্তম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার নারায়নপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

চাকরি জীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বান্দরবান জেলার লামা সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলা ও মুক্তাগাছা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি শেরপুর, পঞ্চগড়, নীলফামারী, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি ও রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

উল্লেখ্য, পুলিশের সাবেক এই অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম আজ মঙ্গলবার রাজধানীর কাঁঠালবাগানস্থ নিজ বাসভবনে দুপুর ০১:৪৫ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930