• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাংবাদিক মুন্নি সাহা পুলিশের হাতে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪
সাংবাদিক মুন্নি সাহা পুলিশের হাতে আটক

রাজধানীর কাওরান বাজার থেকে‘এক টাকার খবর’র সম্পাদক মুন্নী সাহাকে শনিবার রাত ১০টার দিকে তেজগাঁও থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আটকের আগে মুন্নী সাহা গণমাধ্যমকে বলেন, তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাঁকে দেখে হইচই শুরু করে। একপর্যায়ে তারা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা-পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সেখান থেকে তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করীম মল্লিক বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটক রাখা হচ্ছে।

ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হন গত ১৭ সেপ্টেম্বর একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু
ও ভোরের কাগজ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। গত ২১ আগস্ট একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। আর ২৪ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামাল গ্রেপ্তার হন।
আর ১৬ নভেম্বর রাতে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930