• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিবড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিবড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে এ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা।

বর্তমান পদের পূর্বে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিযুক্ত ছিলেন। তিনি ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) ছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে “কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির দক্ষতা (এসইআইপি)” শীর্ষক এডিবি-অর্থায়নকৃত একটি প্রোগ্রামের ডিইপিডি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক।

আজ ( ১৪ সেপ্টেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে
ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে
সচিব পদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930