• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শুরু হলো নতুন ০৩টি নাগরিক সেবা কেন্দ্রের যাত্রা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫
শুরু হলো নতুন ০৩টি নাগরিক সেবা কেন্দ্রের যাত্রা

শু রু হলো নতুন ০৩টি নাগরিক সেবা কেন্দ্রের যাত্রা

নাগরিকদের আরও কাছাকাছি সরকারি সেবা পৌঁছে দিতে ঢাকায় আজ, ২২ অক্টোবর ২০২৫ থেকে যাত্রা শুরু করল ০৩টি নতুন নাগরিক সেবা কেন্দ্র। এখন থেকে নিম্নোক্ত কেন্দ্রগুলোতে সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারবেন:

১। নাগরিক সেবা কেন্দ্র, গুলিস্তান

ঠিকানা: রমনা টেলিফোন ভবন, গুলিস্তান (নগর ভবনের পাশে)

গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/cAet4WzmPEBeJTXG9

উদ্যোক্তা: মোঃ জাহিদ হাসান (01744987606)

২. নাগরিক সেবা কেন্দ্র, বনশ্রী

ঠিকানা: হাউস নং ১/এ, রোড ০২, ব্লক ডি, বিটিসিএল, বনশ্রী, ঢাকা-১২১৯

গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/LifX6NDRcU22dazD7

উদ্যোক্তা: মোরশেদা মুক্তা (01811256341)

৩. নাগরিক সেবা কেন্দ্র, মোহাম্মদপুর

ঠিকানা: প্লট-৪৭, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/DHqACmu21nys38nh9

উদ্যোক্তা: মোঃ মুস্তাকিম (01718863371)

এই ০৩টি নতুন কেন্দ্রসহ বর্তমানে ঢাকায় মোট ০৬টি নাগরিক সেবা কেন্দ্রের (গুলশান, উত্তরা, নীলক্ষেত, গুলিস্তান, বনশ্রী ও মোহাম্মদপুর) কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নাগরিকদের নিকটবর্তী কেন্দ্র পরিদর্শন করে সেবা গ্রহণ করার পাশাপাশি অভিজ্ঞতা শেয়ার করতে অনুরোধ করা হলো। নাগরিকদের মূল্যবান পরামর্শ নাগরিক সেবা কেন্দ্রের মান উন্নয়নে এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সহায়তা করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930