• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শাহীন মিনি ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫
শাহীন মিনি ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ এর ব্যানারে বিএএফ শাহীন কলেজ ঢাকা’র উদ্যোগে আজ ২৮ ফ্রেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ৬:৩০ ঘটিকায় রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে ৭.৫ ও ১০ কিলোমিটার মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “এসো দেশ বদলাই, বিশ্ব বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় অত্র কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীসহ মোট ১২১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । দেশের তরুণ প্রজন্মকে সবুজ দেশ আর সুস্থ সমাজ গঠনে অনুপ্রাণিত করা এবং কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করার লক্ষ্যে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।

ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান, পিএসসি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930