• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ ভুলু স্টেডিয়াম নোয়াখালী’তে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
শহীদ ভুলু স্টেডিয়াম নোয়াখালী’তে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

অদ্য ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে পুলিশ, আনসার,ফায়ার সার্ভিস, কারারক্ষীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা’গণ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কুচকাওয়াজ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার বিজয়ীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা স্মারক ও পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930