• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন -রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম ৷

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৪
রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন -রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম ৷

রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ের যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন এই উন্নয়নকে সামনের দিকে আরো সম্প্রসারণ করে আমরা সবাই মিলে রেলকে একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করব।

আজ রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

মন্ত্রী বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যমে রেলে আগুন দিয়ে প্রাণহানির ঘটনা ঘটতেছে, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হলো রেলের নিরাপত্তা জোরদার করে এই এসব ঘটনা দূর করে রেলকে নিরাপদ পরিবহনে পরিণত করা।

মন্ত্রী আরো বলেন, রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে রেলের দুর্নীতির মূল উৎপাদন করতে হবে, এছাড়া রেলের উন্নয়ন সম্ভব নয়। রেলের দখলকৃত জমি উদ্ধার এবং টিকিটের কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।রেলকে আরো এগিয়ে নিতে রেলের কর্মকর্তা কর্মচারী সহ সকলের সহযোগিতা কামনা করেন। এরপর মন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং সকল মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31