আজ ১২ মে, ২০২৫ খ্রি. রোজ সোমবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে অত্র প্রতিষ্ঠানের এসএসসি ২০২২ ব্যাচের তিন জন কৃতি শিক্ষার্থী প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মো. আফিফ ছিদ্দিকী ও আল শাহরিয়ার ইসলাম শিহাব চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে। একই ব্যাচের মেধাবী শিক্ষার্থী তাহছিনা মোকাররম জেরিন কক্সবাজার মেডিকেল কলেজে ভর্ডি হয়েছে। তাদের এ পথ চলার অভিজ্ঞতা আমাদের বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে – এ প্রত্যাশা ব্যক্ত করে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ পারভেজ, এইসি মহোদয় মেধাবী শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে ভবিষ্যতে তারা নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখাবে – এ আশাবাদ ব্যক্ত করেন।