• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

অদ্য ২৬শে মার্চ বেলা ১১: ৩০ ঘটিকায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী এঁর সভাপতিত্বেমহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা , সম্মানিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহজাহান, মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী-০৪(সদর-সুবর্ণচর) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানিত সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930