• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

ভবিষ্যতের বিদ্যুৎ প্রযুক্তি প্রদর্শন এনার্জিপ্যাকের

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
ভবিষ্যতের বিদ্যুৎ প্রযুক্তি প্রদর্শন এনার্জিপ্যাকের

বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ নিজেদের সর্বাধুনিক বিদ্যুৎ-প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রদর্শনীতে দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা।

‘পাওয়ারিং দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সাজানো এনার্জিপ্যাকের প্যাভিলিয়ন এ ঘুরে নির্ভরযোগ্য, দক্ষ ও আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন বাস্তবসম্মত সমাধান সম্পর্কে ধারণা পান শিল্পখাতের বিশেষজ্ঞ, ব্যবসা খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকেরা।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল এনার্জিপ্যাকের নতুন প্রজন্মের ট্রান্সফরমার। এর মধ্যে ছিল পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, কাস্ট রেজিন ট্রান্সফরমারসহ বিভিন্ন বিশেষায়িত সমাধান। এসব উন্নত প্রযুক্তি ৩৩ কেভি থেকে ৪০০ কেভি পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থায় উচ্চ দক্ষতা, কম ক্ষয় এবং বাড়তি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। ফলে দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে এগুলো সহায়ক ভূমিকা রাখবে।

এর পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ সমাধান ও স্মার্ট প্রযুক্তিও তুলে ধরে এনার্জিপ্যাক। বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930