• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা- ২০২৬ সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা- ২০২৬ সমাপ্ত

অদ্য ১৩ আগস্ট ২০২৬ তারিখে (বৃহস্পতিবার), বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা- ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকা বনানীতে অবস্থিত নৌ সদর সুইমিং কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ০৬টি স্বর্ণ, ০৪টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল ০৪ টি স্বর্ণ, ০৭ টি রৌপ্য ও ০৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হয়েছে। অপরদিকে ওয়াটার পোলো প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে ০৫-০৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ০৯ আগস্ট ২০২৬ তারিখে ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, ওএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি । ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031