• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৪ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভূক্ত হল যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তা ও বাংলাদেশ নৌবাহিনীর ১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার মুসফিকুর রহমান, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন ওয়ালিদ আহমেদ শিশির, বিপিপি, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।