• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলা নববর্ষে দেশের রেমিটেন্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪
বাংলা নববর্ষে দেশের রেমিটেন্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

বাংলা নববর্ষে দেশের রেমিটেন্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,এমপি বলেন নতুন বছরে রেমিটেন্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবার প্রদানে করা হবে।

আজ রবিবার (১৪ এপ্রিল) সিলেটে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে নববর্ষ-এর শুভেচ্ছা বিনিময় তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বাংলার অগ্রযাত্রা অটুট সম্প্রীতি-ঐতিহ্যের আবাহনে জীর্ণ-পুরনো ভুলে, সম্ভাবনার নতুন দিনে’- সকলকে “শুভ নববর্ষ ১৪৩১” ।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন বাংলা বছরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগি যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নতুন বাংলা বছরের মধ্যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হবো।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31