• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বন্যাদুর্গত এলাকার জন্য ফায়ার সার্ভিসের কাছে টার্কির ত্রাণসামগ্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪
বন্যাদুর্গত এলাকার জন্য ফায়ার সার্ভিসের কাছে টার্কির ত্রাণসামগ্রী

বন্যাদুর্গত এলাকার বিপদগ্রস্ত মানুষের কাছে ত্রাণ বিতরণের জন্য ফায়ার সার্ভিসের প্রতি আস্থা রাখলো টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (TIKA)। আজ ২৮/০৮/২০২৪ খ্রিঃ তারিখ বুধবার নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিসের নিকট হস্তান্তর করা হয়।

টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (TIKA) বন্যাকবলিত অসহায় মানুষের কাছে বিতরণের জন্য মূলত ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় বরাবরে হস্তান্তরের আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসীম টিকার সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, ঢাকা, বাংলাদেশ-এর পরিচালক, মিস্টার সেভকি মার্থ বারিশ-এর নিকট থেকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে জনাব দিনমনি শর্মা, উপপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উক্ত ত্রাণসামগ্রী গ্রহণ করেন। আগামীকাল থেকে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930