জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করছেন মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ও সাবেক কম্পট্রেলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিকসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।
ঢাকার তোপখানা রোডে অবস্থিত ঢাকা’র উদ্বেগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।রবিবার,(১৭ মার্চ) ২০২৪ রাজধানীর ৩২ তোপখানা রোডস্থ সমিতি ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী।
শিশু-কিশোর প্রতিযোগী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো ভবন মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান হল সাজানো হয়েছে রঙ- বেরঙয়ের বেলুন দিয়ে। জাতীয় শিশু দিবসে একটি শিশুর জন্মদিনের মতো হইচই করেই বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন করা হয়। ছবি এঁকে শিশুরা পেয়েছে পুরস্কার। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই দেয়া হয়েছে বিশেষ পুরস্কার, নানান উপহার।
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও জাতীয় শিশু দিবস উদযাপন উপপরিষদের সদস্য-সচিব এডভোকেট রাবেয়া বেগম এর সঞ্চালনায় চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি ও জাতীয় শিশু দিবস উদযাপন উপপরিষদের আহ্বায়ক এডভোকেট নাসরীন সিদ্দিকী লিনা এবং বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক। বিচারকদের মধ্যে বক্তব্য দেন উত্তম সেন। মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক সভাপতি জয়নুল আবেদীন জামাল, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আবদুল করিম, ভাইস চেয়ারম্যান ও সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী। বিচারক হিসেবে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর মিজানুর রহমান ফকির এবং চিত্র শিল্পী সাইফুল ইসলাম এবং প্রতিযোগিতার সমন্বকারী জীবন সদস্য ও আর্টিস্ট কল্লোল বড়ুয়া ছিলেন।