• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ চালু; সরকারের সব আপডেট মিলবে অনলাইনে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ চালু; সরকারের সব আপডেট মিলবে অনলাইনে

জনগণের কাছে সরকারের যাবতীয় কর্মকাণ্ড ও আপডেট দ্রুত পৌঁছে দিতে চালু করা হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ। বিএনপি চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের প্রথম কার্যদিবসেই বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই ডিজিটাল প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হলো।

‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’

মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সংবলিত।

সরকারের উন্নয়নমূলক কার্যক্রম, জরুরি ঘোষণা এবং সমসাময়িক আপডেট সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। একই দিন রাতে গেজেট জারির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়।

সাবেক ‘Chief Advisor GOB’ পেজ সংক্রান্ত আপডেট।

আজ সকাল ১০টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেজটি থেকে কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে পেজটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সময়ের ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে সংরক্ষিত থাকবে। এর পূর্ববর্তী সকল কনটেন্ট বা বিষয়বস্তু জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত (Accessible) থাকবে বলে জানানো হয়েছে।

সরকারের এই ডিজিটাল উদ্যোগকে স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031