• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পিসিএ-এর সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫
পিসিএ-এর সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী



আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অভ্ আর্বিট্রেশন (পিসিএ)-এর সদস্য হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। গত ২৩ এপ্রিল ২০২৫ সংস্থাটির সেক্রেটারি জেনারেল Marcin Czepelak সাম্প্রতিক তাঁর এ নিয়োগে এক অভিনন্দন বার্তা প্রেরণ করেন৷

মইনুল ইসলাম চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930