• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিতে চাই- জাহাঙ্গীর কবির নানক,এমপি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৪
পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিতে চাই- জাহাঙ্গীর কবির নানক,এমপি

পাট আমাদের প্রধান রপ্তানি পণ্য ছিল কিন্তু আমাদের গর্বের পাট অনেকটা হারিয়ে গিয়েছিল।পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিতে চাই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র প্যাভিলিয়নে বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী পরিদর্শণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পরিবেশবান্ধব পাটপণ্যের রপ্তানি বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান সাংকুলন না হওয়ায় মাত্র ২০ জন উদ্যোক্তাদের উৎপাদিত বহুমুখী পাটপণ্য প্রদর্শনীর সুযোগ দেয়া গেছে। তবে আগামি মেলায় আরো বড় প্যাভিলিয়ন নির্মাণ করে আরো বেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, আমি বহুমুখী পাটপণ্যের রপ্তানী বাড়াতে বেসরকারী খাতের উদ্যোগ উৎসাহিত করার জন্য যা যা করণীয় তাই করব।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31