নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে, পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে, পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫
অদ্য ০৫ অক্টোবর ২০২৫খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়, ফেনীর কনফারেন্স রুমে ০৩ দিন মেয়াদী কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ (১ম ব্যাচ) এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, ফেনী। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন ”থাকবে পুলিশ জনপদে ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল), সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।