অদ্য ০১লা ডিসেম্বর ২০২৫ খ্রি. নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয় বেগমগঞ্জ মডেল থানা ও সোনাইমুড়ি থানায় আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানাগুলোর সার্বিক প্রশাসনিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, তদন্ত কার্যক্রমের অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পুলিশ সুপার মহোদয় প্রথমে বেগমগঞ্জ মডেল থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং থানায় আগত সেবা প্রত্যাশী জনগণের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা শুনেন। তিনি কর্মকর্তাদের জনগণের প্রতি আরও দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ দমন, মামলা নিষ্পত্তির গুণগতমান বৃদ্ধি, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর তৎপরতা অব্যাহত রাখার ওপর জোর দেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরবর্তীতে তিঁনি সোনাইমুড়ি থানা পরিদর্শন করেন। সেখানে তিঁনি থানার পরিস্কার-পরিচ্ছন্নতা, হাজতখানা, অস্ত্রাগার, ডিউটি রেজিস্টার, বিট পুলিশিং কার্যক্রমসহ সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও জনগণের আস্থা অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
উক্ত আকস্মিক পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন জনাব আ ন ম ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী। জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল), নোয়াখালীসহ স্ব-স্ব থানার পুলিশ পরিদর্শক তদন্ত ও অফিসার ইনর্চাজবন্দ।