• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নং ৭৩ এবং ৭৪ বেসিক এডিডব্লিউসি কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪
নং ৭৩ এবং ৭৪ বেসিক এডিডব্লিউসি কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিটে নং ৭৩ এবং ৭৪ বেসিক এডিডব্লিউসি কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিট শমশেরনগরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাইদ, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উক্ত কোর্সদ্বয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং অফিসার পদবীর ০৫ জন নবীন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য অভিনন্দন জানান এবং প্রশিক্ষণলদ্ধ জ্ঞান পেশাগত জীবনে প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্টেশন কমান্ডার বাবিবা স্টেশন শমশেরনগর, বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিট-এর অধিনায়কসহ সকল কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ এবং বাবিবা স্টেশন শমশেরনগর এর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।