• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘দেশে ওয়েস্টার্ন সাহিত্যে নতুন জাগরণ সৃষ্টি হবে’

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৩
‘দেশে ওয়েস্টার্ন সাহিত্যে নতুন জাগরণ সৃষ্টি হবে’

বাংলাদেশে ওয়েস্টার্ন সাহিত্যে নতুন করে জাগরণ সৃষ্টি হবে। এ ধারায় দীর্ঘদিন ধরে
একটি শূন্যতা তৈরি হয়ে ছিল। এখন বেশ
কিছু প্রকাশনা-সংস্থা নতুন করে ওয়েস্টার্ন প্রকাশে এগিয়ে এসেছে। ফলে নতুন-পুরনো
সব বয়সী পাঠকের মধ্যে সাড়া পড়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পল্টনস্থ বেঙ্গলবুকস কার্যালয়ে অনুষ্ঠিত নতুন রোমাঞ্চকর ওয়েস্টার্ন উপন্যাস ‘বেপরোয়া’র প্রকাশনা উৎসবে এমন মত দিয়েছেন বক্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ‘বেপরোয়া’র লেখক মাসুদ আনোয়ার জানান, দীর্ঘ ৪ বছর পর তিনি নতুন করে ওয়েস্টার্ন লিখেছেন। ব্যাপক সাড়া পড়েছে। এতে তিনি খুবই উৎসাহিত হয়েছেন। এখন ওয়েস্টার্ন লেখায় আবার তিনি নিয়মিত হবেন বলেও জানান।

বৃষ্টি উপেক্ষা করে প্রকাশনা উৎসবে ওয়েস্টার্নপ্রেমী অনেক পাঠক উপস্থিত ছিলেন। এ সময় অনেকেই প্রিয় লেখকের অটোগ্রাফ সংগ্রহ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতনামা ওয়েস্টার্ন লেখক ও অনুবাদক রওশন জামিল। তিনি জানান, ‘বেপরোয়া’র প্রকাশনার মধ্য দিয়ে দেশে পাঠকদের মধ্যে নতুন করে জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি তার অতীত দিনে ফিরে যেতে চান। পাঠকদের মধ্যে এ উৎসাহ-উদ্দীপনা জারি থাকলে আবার কলম হাতে সক্রিয় হতে চান তিনি।

উল্লেখ্য, নান্দনিক প্রচ্ছদ আর দারুণ কাগজে ছাপা ‘বেপরোয়া’ উপন্যাসটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস। ৪৮০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৮০ টাকা। বেঙ্গলবুকস-এর পেইজ ছাড়াও রকমারি, বাতিঘরসহ দেশের অভিজাত বইবিপণিগুলোতে বইটি পাওয়া যাচ্ছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31