দুরন্ত গতিতে ক্রেতাসেবায় ১৫ বছর ধরে এগিয়ে যাচ্ছে সিংগার-বেকো ফার্মগেট শাখা
দুরন্ত গতিতে ক্রেতাসেবায় ১৫ বছর ধরে এগিয়ে যাচ্ছে সিংগার-বেকো ফার্মগেট শাখা
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
রিপোর্টঃ রাজীব-তাজ
ইলেকট্রনিকস এর জগতে সিংগার প্রাচীন সময় থেকেই আস্থার একটি নাম। ১১৫ বছরের পুরনো ব্রান্ডটি বাংলাদেশে এখনো দারুণ গ্রহণযোগ্য এবং সম-সাময়িক। গ্রাম-বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে সিংগার এর পণ্য। উল্লেখ্য, দেশী ক্রেতাদের কাছে পণ্য সম্ভার পৌঁছে দেওয়ার জন্য সারা বাংলাদেশে ৪০০ এর অধিক শো-রুম নিয়ে এগিয়ে চলেছে সিংগার। বাংলাদেশে সহজে এবং সুলভে কিস্তির ধারণা সর্বপ্রথম নিয়ে আসে ব্রান্ডটি। উল্লেখ্য, রাজধানী ঢাকার ফার্মগেটে সিংগার শো-রুম অন্যতম ব্যস্ত একটি প্লাজা। ২০০৯ সালে এর যাত্রা শুরু হয়। তখন থেকেই উন্নত সেবা প্রদান, পণ্য-মান ধরে রাখা ও ব্যবসায়িক পারফরম্যান্সের অগ্রগামিতায় ডুপ্লেক্স স্টাইলের শো-রুমটি অনন্য। শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ও নান্দনিক সাজে সজ্জিত শো-রুমে সিংগারের লেটেস্ট ও নিত্য নতুন সব পণ্য সহজে ও সুলভে পাওয়া যায়। ফার্মগেট, তেজকুনীপাড়া, মনিপুরী পাড়া, খামারবাড়ি ও তেজগাঁও এলাকার ক্রেতারা নিত্য-নিয়মিত এই প্লাজা থেকে ক্রয় করে থাকেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে শো-রুম। ২০১১ সাল থেকে এখানে ব্রাঞ্চ ম্যানেজার তথা শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন- মোঃ নেয়ামুল হক (মিলন)। তার অভিজ্ঞতা, দক্ষতা ও চৌকস নেতৃত্বের ফলশ্রুতিতে এই শাখার ব্যবসায়িক অগ্রগতি উল্লেখযোগ্য। তিনি আমাদের টিমকে জানান- “বিশ্ব বিখ্যাত ব্রান্ড সিংগার বিশেষ কিছু ব্যাপারে খুব যত্নশীল, যেমন- শো-রুমে কর্মরত গোটা টিমের আতিথেয়তা, ক্রেতাদেরকে সমাদর, হাসিমুখে অভ্যর্থনা, সুন্দর ব্যবহার, তাদেরকে পণ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া এবং বিক্রয় পরবর্তী সেবা নিয়ে তাদের সম্যক অবগত করা হয়। আর, সেরা এবং প্রতিশ্রুত পণ্যটি ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়াও আমাদের অন্যতম উদ্দেশ্য। সম্প্রতি ডেল এবং এইচপি ব্রান্ডের ল্যাপটপ আমদানী করছে সিংগার বাংলাদেশ। ছাত্র-শিক্ষকদের জন্য ল্যাপটপের ক্ষেত্রে সুলভ কিস্তি ব্যবস্থা শুরু করেছে সিংগার। রেফ্রিজারেটর ও ফ্রীজারের ক্ষেত্রে ফ্রেশোলজি টেকনোলজি বাংলাদেশে সর্বপ্রথম চালু করল সিংগার। অত্যাধুনিক এই প্রযুক্তির মাধ্যমে শাক-সবজি এবং ফলের গুণগত মান ২০ দিন ধরে এক রকম থাকে। এছাড়াও, আমাদের এসি, ফ্রিজ এবং অন্যান্য হোম-এপ্লাইয়ান্স বরাবরের মতই গুণগত মান সম্পন্ন।” উল্লেখ্য, বেস্ট প্লেয়ার এবং লং সার্ভিস এ্যাওয়ার্ড- দুটোই অর্জন করেছেন শাখা ব্যবস্থাপক এবং তার টিম। শো-রুমের সহকারী ব্যবস্থাপক হিসেবে আছেন অরূপ মজুমদার। শো-রুমের স্টাফ তথা এমপ্লয়ীদের পারফরমেন্স সক্রিয় রাখার জন্য ‘এমপ্লয়ী অফ দ্যা মান্থ’ পুরস্কার সহ অন্যান্য ইনসেনটিভ এর চর্চা এই ব্রাঞ্চে রয়েছে। শো-রুমের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে সিংগার এর ওয়েবসাইট দ্রষ্টব্য।