• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দক্ষ নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৩, ২০২৪
দক্ষ নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর এমপি বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী কর্মী তৈরির মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় আরো বেশি উদ্যোগী হবে।

আজ সোমবার (১৩ মে) বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দ মাননীয় প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা জানায়। এ সময় সার্ক বিজনেস কাউন্সিল এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মানতাশা আহমেদ এর নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল।

সৌজন্য সাক্ষাতকালে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে ফ্যাশন ও এসএমই সেক্টরে নারীকর্মীদের বিদেশে কর্মসংস্থান এবং জাতীয় বাজেটে নারীবান্ধব নীতিমালার প্রতিফলন ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930