• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহা’রজামাতের সময়সূচি

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৪, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহা’রজামাতের সময়সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল আযহা’র দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল ৭:৩০টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮:৩০ টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন উর্দু বিভাগের অধ্যাপক ড. রশিদ আহমদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭:০০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮:০০ টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮:০০ টায় ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930