• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

বিপিএল ২০২৫ উপলক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামে দুটি স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম সোমবার (৩০শে ডিসেম্বর) ঢাকায় তাঁর বাসভবনে এই দুই স্পেশাল ডাটা প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক পরিচালনা পর্ষদসভার চেয়ারম্যান ড. মোঃ মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। অপরদিকে ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, যার মেয়াদ ৫০ দিন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930