• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ (১৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. শরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা পৌরসভা ও দর্শনা পৌরসভা। খেলা শুরুর আগে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বর্ণাঢ্য আয়োজন ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।