• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“জুলাই গণ-অভ্যুত্থান: সামাজিক দায়বদ্ধতাও আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
“জুলাই গণ-অভ্যুত্থান: সামাজিক দায়বদ্ধতাও আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে “জুলাই গণ-অভ্যুত্থান: সামাজিক দায়বদ্ধতা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক এক সেমিনার আজ ২৭ জুলাই ২০২৫ রবিবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই সেমিনার আয়োজন করা হয়।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা’র সভাপতিত্বে সেমিনারে অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার এবং অধ্যাপক ড. তানিয়া রহমান বক্তব্য রাখেন। ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে জুলাই-অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন।

উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের সব স্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো। তবে শিক্ষার্থীরাই সম্মুখ সারিতে থেকে গণ-অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেকোন সামাজিক বৈষম্য, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন পুরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930