• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বেলাবতে বিএনপির শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বেলাবতে বিএনপির শীতবস্ত্র বিতরণ

মো.এমরুল ইসলাম,নরসিংদীঃ

নরসিংদীর বেলাবতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার(১৮ জানুয়ারী)সকালে উপজেলা বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ইউনিয়ন বিএনপির নেতা হাজী আব্দুল কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে এবং বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন,নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ,নরসিংদী জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু,নরসিংদী জেলা কৃষকদলর সাংগঠনিক সম্পাদক আবুল ফজলসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031