• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় হকি ও কাবাডির নারী দলের সংবর্ধনা ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-নারী ও পুরুষ হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৪, ২০২৬
জাতীয় হকি ও কাবাডির নারী দলের সংবর্ধনা ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-নারী ও পুরুষ হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত

শনিবার, ২৩ মে ২০২৬ (শনিবার) তারিখে ঢাকাস্থ বিমান বাহিনী ফ্যালকন হলে জাতীয় হকি ও কাবাডি নারী দলের সৌজন্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সাথে চলতি মাসে জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশগ্রহনকারী নারী ও পুরুষ দল এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ও তাঁর সহধর্মিনী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC) এর সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব- এর প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ক্রীড়াবিদদের মানোন্নয়নের জন্য দৃঢ় আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ‘‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’’ মূলমন্ত্রে সরকার ক্রীড়া কার্ড ও ভাতার প্রচলন, নতুন কুঁড়ি স্পোর্টস, ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এর উপর আলোকপাত করেন।

সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশন- এর সভাপতি তাঁর মূল্যবান বক্তব্যে উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনের উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বিভাগীয় পর্যায়ে Five-a-Side হকি টার্ফ স্থাপন এবং ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা হকি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিনামূল্যে খেলার সরঞ্জাম দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রেখে সেরাটা খেলার পরামর্শ দেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বিমান বাহিনী প্রধানের এই আহ্বান এর প্রতি সাধুবাদ জানান এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২০-৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘Womens Asian Games Qualifying Tournament Jakarta 2026’- এ জাতীয় হকি নারী দল রৌপ্যপদক অর্জন করে। এছাড়া, গত ২২-৩০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের সানিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান বিচ গেমস ২০২৬ এ জাতীয় কাবাডি নারী দল ব্রোঞ্জ পদক অর্জন করে। ২০১৯ সাল থেকে নারী হকি দল যাত্রা শুরু করে এবং বয়স ভিত্তিক পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে ব্রোঞ্জ ও সিলভার পদক অর্জন করে প্রতিভার স্বাক্ষর রেখেছে। তবে, এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্টে এবার ই প্রথম জাতীয় নারী হকি দল হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং রৌপ্য পদক অর্জন করেছে। এশিয়ান বিচ গেমস শুরুর প্রথম তিন বছর বাংলাদেশ কাবাডিতে ব্রোঞ্জ পদক জিতেছিল। ১৪ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো জাতীয় কাবাডি দলের নারী সাফল্যে সেই মুকুট ফেরত পেলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে পুরুষ টুর্নামেন্টে মোট ০৯টি দেশ বাংলাদেশসহ ইন্ডিয়া, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে, কাজাখাস্তান, মালয়েশিয়া, পাকিস্তান ও চীন এবং নারী টুর্নামেন্টে মোট ০৮টি দেশ বাংলাদেশসহ ইন্ডিয়া, কোরিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, চীন, জাপান ও চাইনিজ তাইপে অংশগ্রহন করবে। গত বছর এই টুর্নামেন্টে পুরুষ দল সেমিফাইনাল খেলে এবং নারী হকি দল ব্রোঞ্জ পদক অর্জন করে।

উক্ত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব, সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বাংলাদেশ হকি ফেডারেশনের স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক এর চেয়ারম্যান, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ, বাংলাদেশ হকি ফেডারেশন এবং কাবাডি ফেডারেশনের কর্মকর্তাগণ ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930