• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“জাতীয় সনদ চূড়ান্ত করতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
“জাতীয় সনদ চূড়ান্ত করতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সভা অনুষ্ঠিত

জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত বিষয়ে আজও সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ বিশ্লেষণ করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞগণের সাথে আলোচনায় বসবে কমিশন। এরপর চূড়ান্তকৃত সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর নিকট পাঠানো হবে।সভায় সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়।

সভায় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930