• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

“চ্যানেল এস-এর পথচলা: অটুট সংকল্প ও ভালোবাসার দুই বছর”

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২৬
“চ্যানেল এস-এর পথচলা: অটুট সংকল্প ও ভালোবাসার দুই বছর”

​২০২৪ সালের ১২ই জুন—আমার জীবনের পরম প্রাপ্তি ও শ্রেষ্ঠ অর্জনের এক অবিস্মরণীয় দিন। ঠিক দুই বছর আগে এই দিনে মহামান্য রাষ্ট্রপতির শুভ উদ্বোধনের মাধ্যমে ‘চ্যানেল এস’ তার গৌরবময় পথচলা শুরু করেছিল। জীবনের সেই মাহেন্দ্রক্ষণ আমার হৃদয়ে আজও অম্লান হয়ে আছে।

​চ্যানেল এস-এর এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। নানা প্রতিকূলতা, চড়াই-উতরাই এবং শত প্রতিবন্ধকতা জয় করেই আমাদের আজকের এই অবস্থানে আসা। রাজনৈতিক পটপরিবর্তন, রাষ্ট্রীয় জটিলতা কিংবা ব্যবসায়িক অস্থিরতার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদের বারবার হতে হয়েছে। তবুও, সুনির্দিষ্ট লক্ষ্য এবং অটুট সংকল্প নিয়ে চ্যানেল এস আজ তার আপন মহিমায় ভাস্বর।

​এই দীর্ঘ পথচলায় যারা নিরন্তর পাশে ছিলেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সহযোদ্ধা সম্মানিত পরিচালকবৃন্দ, নিবেদিতপ্রাণ সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী—যারা দুঃসময়ে আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছেন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন—আপনাদের এই ঋণ অপরিশোধ্য। আজকের এই বিশেষ দিনে আমার দৃঢ় বিশ্বাস, আমরা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রাখি এবং আমাদের চ্যানেল এস’কে নিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

​স্মরণ করা প্রয়োজন, চ্যানেল এস-এর পথচলার সূচনা হয়েছিল ‘২০২২ সালের ২৬শে জানুয়ারি, যেদিন আমরা টেলিভিশনের লাইসেন্স প্রাপ্ত হই। সেই গৌরবময় দিনটিকে কেন্দ্র করেই প্রতি বছর ‘২৬শে জানুয়ারি’ আমরা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

​চ্যানেল এস-এর মূলধন, শক্তি ও প্রেরণা হলো অগণিত মানুষের নিঃশর্ত ভালোবাসা। চ্যানেল এস পরিবার সর্বদা আপনাদের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা প্রত্যাশা করে। আমাদের এই পথচলায় আপনারা পাশে আছেন বলেই আমরা সমৃদ্ধ, আমরা অজেয়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930