• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০৬ টি বাল্কহেড এবং ০৭ টি ড্রেজারসহ ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪
চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০৬ টি বাল্কহেড এবং ০৭ টি ড্রেজারসহ ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার ০৫০০ হতে ১১৪৫ ঘটিকা পর্যন্ত চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ০৬ টি বাল্কহেড ও ০৭ টি ড্রেজার জব্দ করা হয় এবং ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং ড্রেজার জেলা প্রশাসক এর অনুমতি সাপেক্ষে উত্তর মতলব থানা নৌ পুলিশ এর হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৩৩ জন দুষ্কৃতকারীকে উত্তর মতলব থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31