চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সেনবাগ থানা আকস্মিক পরিদর্শন
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সেনবাগ থানা আকস্মিক পরিদর্শন
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২৫
অদ্য রবিবার বিকাল ০৪.০০ ঘটিকায় নোয়াখালী জেলার সেনবাগ থানা আকস্মিক পরিদর্শন করেন জনাব মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়। ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় সেনবাগ থানা পুলিশের একটি চৌকস দল, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় পরিদর্শনকালে থানার বিভিন্ন রেজিস্টারসমূহ পরিদর্শন করেন এবং পরির্দশন নোট লিখেন এবং সেনবাগ থানার অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন, অফিসার ও ফোর্সের থাকার ব্যারাক পরির্দশন করেন, তাঁদের ডিউটি, মেসের রান্না, খাবারের মান, ছুটিসহ যাবতীয় সকল কল্যাণময় বিষয়ের খোঁজখবর নেন ।
তিঁনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।