• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী নুরুল আলম লেদু

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী নুরুল আলম লেদু

চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির নির্বাচন ১৩ ডিসেম্বর শনিবার নুরুল আলম লেদু ছাতা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

আসন্ন চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন- ২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে  অনুষ্ঠিত হচ্ছে।নগরীর নিউ মার্কেট এবং আগ্রাবাদ এলাকায়  রঙ্গিন  পোস্টারে ভরে গেছে।দেয়ালে টাঙ্গানো হয়েছে প্রার্থীদের নানা রঙের ফেস্টুন ব্যানার।এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বারবার নির্বাচিত চট্টগ্রাম ফুটপাত  হকার্স সমিতির হকারদের জাতীয় নীতিমালার প্রস্তাবক রাজপথে হকারদের অধিকার আদায়ের পরীক্ষিত সৈনিক সাবেক সভাপতি নুরুল আলম লেদু।

নির্বাচন উপলক্ষে হকারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ব্যাপক প্রচারনা ও ভোট প্রার্থনা করছেন এবং তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।যাতে তিনি সমিতির উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যেতে পারেন।তিনি সমিতির সকল ভোটারদের  অনুরোধ জানিয়েছেন।এই নির্বাচনে তাকে যেন ছাতা মার্কা প্রতীকে তাদের মূল্যবান ভোটটা প্রদান করেন।তাকে নির্বাচিত করার জন্য চট্টগ্রাম হকার্স সমিতির সকল সদস্যবৃন্দদের ভোটারদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930