• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌ. সেলিম জানে আলম

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৬
চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌ. সেলিম জানে আলম

চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নং-১০, ২০২৪ এর ২৮(ক) ধারা অনুযায়ী প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি। তিনি ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপিও ছিলেন। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়া গত জুলাইয়ের আন্দোলনেও তাকে সক্রিয়ভাবে মাঠে দেখা গেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930