• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নোয়াখালী জেলায় আগমন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নোয়াখালী জেলায় আগমন

অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার দুপুর ১২:৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাকারিয়া তাহের মহোদয় নোয়াখালী জেলায় আগমন করেন।

নোয়াখালী জেলায় আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোঃ শাহজাহান, সংসদ সদস্য, নোয়াখালী-৪, জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী এবং জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী।

এ সময় নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত মন্ত্রী মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে মন্ত্রী মহোদয় সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930