• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খাগড়াছড়িতে তিন উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের সভা : ৭২ঘন্টার অবরোধ চলছে

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪
খাগড়াছড়িতে তিন উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের সভা : ৭২ঘন্টার অবরোধ চলছে

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::

পাহাড়ে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভায় করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
সভায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
শনিবার ২১সেপ্টম্বর বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পাহাড়ে সংঘাতময় পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি সফর করেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তিন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার উপদেষ্টা এএফ. হাসান আরিফসহ অন্যান্যরা।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
তিনি বলেন, পার্বত্য দুই জেলায় যে সংঘাত ঘটেছে, তা তদন্তে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে।
বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে খাগড়াছড়ি সেনা রিজিয়নে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা
এর আগে, প্রতিনিধি দল রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয়দের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এদিকে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে শনিবার সকাল ৬টা থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
৭২ঘণ্টার এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলাচলের খবর পাওয়া যায় নি।
জেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930