• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান​

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান​

ক্রীড়াকে কেবল আনন্দ বা বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
​বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের প্রথমবারের মতো নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে ‘ক্রীড়া ভাতা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি খেলোয়াড়দের জন্য বিশেষায়িত ‘ক্রীড়া কার্ড’ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের বিশেষ সম্মাননা প্রদান করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031