• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার জেলা দেশের সকলকে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি‘র ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৪
কক্সবাজার জেলা দেশের সকলকে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি‘র ঈদ শুভেচ্ছা

রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার, সদর, পৌরসভা ঈদগাঁও, রামুসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

শুভেচ্ছা বার্তায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল দেশে-বিদেশে বসবাসরত কক্সবাজারের সকল জনগণ ও দেশের সকল মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।

ঈদ- সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ- সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি

কক্সবাজার জেলা ও দেশে বিদেশে বসবাসরত সকলের মঙ্গল ও কল্যাণ কামনা করেছেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31