• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মৌলভীবাজারে করোনার ২য় ধাপে সংক্রমণের করণীয় নির্ধারণী সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
মৌলভীবাজারে করোনার ২য় ধাপে সংক্রমণের করণীয় নির্ধারণী সভা

সিরাজুল ইসলাম, জুড়ী :: আসন্ন শীতকালে করোনা ভাইরাসের সম্ভাব্য ২য় সংক্রমণ রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণে জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা আজ বুধবার (২৩শে সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ, পুলিশ সুপার ও সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, করোনা ভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় উপস্থিত সকলে সচেতনতা জোরদার করার উপর মতামত ব্যক্ত করেন এবং সম্মানিত সভাপতি মহোদয় করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে জেলা প্রশাসকের অনুকূলে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জন্য বরাদ্দকৃত ২ টি হাই ফ্লো নজেল ক্যানুলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়।।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930